শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে আমফান দুর্নীতি প্রসঙ্গে বললেন যে দুর্নীতি কোথায় নেই পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট সদস্য সবাই আজকে দাগি যেকোনো সময় যে কেউ জেলে যেতে পারে পুলিশকে বাড়ির চাকর-বাকরের মতো রেখেছে কেউ টাকা চুরি করেছে তাদের নামে এফআইআর হচ্ছে না কেন তাহলে তৃণমূলের পুরো পার্টি আলিপুর জেল নাহলে ভুবেনশ্বর চলে যাবে।
রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন একাধিক মন্ত্রী উত্তর বাংলায় তিনজন মন্ত্রীকে ওখানে তাদের পার্টির লোকেরা তালা মেরে দিয়েছিল বিক্ষোভ দেখিয়েছিল পার্টির মধ্যে কোন শৃঙ্খলা নেই আরো এক বিধায়ক উদয়ন গুহ বিভিন্ন রকম ভিতরের কথা বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সাধন পান্ডে দিয়েছেন ওরা নামে মন্ত্রী আছে খাতায়- কলমে এত বড় দুর্যোগ হয়েছে কোন মন্ত্রীকে কেউ দেখেছেন একজন আছেন ববি হাকিম অন্যজন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাকিরা কর্মচারী হয়ে গিয়েছেন। মনের মধ্যে অপরাধবোধ হয়েছে মানুষের সেবা করতে পারছে না যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা প্রতিবাদ করছে।
অরূপ রায় প্রসঙ্গে তিনি বলেন দলের নির্দেশে টাকা চুরি করেছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা। রাজীব বন্দ্যোপাধ্যায় অন্য ধরনের লোক তাই তিনি বলতে বাধ্য হয়েছেন কিন্তু কিছু করতে পারবে না ওই জায়গায় থেকে কি করে লড়াই করবে।
পুলিশ কমিশনার বদলি প্রসঙ্গে তিনি বলেন বদলি অনেক কারণেই করা হচ্ছে এর আগে ৬৯ জন আইপিএস কে করা হয়েছে। ভোটের দিকে তাকিয়ে বদলি করা হচ্ছে না হলে ইলেকশন কমিশন বদলি করে দেবে এইসব করে তৃণমূল সরকার বাঁচবে না পুরো পার্টিটা ঘুন ধরে গিয়েছে।


0 coment rios: