Monday, 6 July 2020

কলকাতায় বস্তি এলাকায় করোনা সংক্রমনের হার কম - ফিরাহাদ হাকিম



কলকাতায় বস্তি এলাকাগুলিতে করোনা সংক্রমনের হার অনেকটাই কম বলে জানিয়েছেন ফিরাদ হাকিম ।তার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন এই সমস্ত বস্তি পূর্ণ এলাকাগুলিতে পুরসভার কর্মীরা বা স্বাস্থ্যকর্মী বা আসার কর্মীরা বারবার পর্যবেক্ষণ করছেন। সেখানে কেউ করোনা পজিটিভ হলে তাকে সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইসঙ্গে এলাকাগুলিতে প্রত্যেকটি মানুষকে ওষুধ দেওয়া হচ্ছে এবং তাদের জ্বর হচ্ছে নাকি অন্য কোনো অসুবিধা আছে নাকি সব কিছু বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর পাশাপাশি ফ্ল্যাটগুলোতে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তার কারণ ফ্ল্যাট গুলিতে সবসময়ের জন্য স্বাস্থ্যকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যদি কোন ফ্ল্যাটে বা আবাসনের কেউ করোনা পজেটিভ হন সেক্ষেত্রে যদি নিজেথেকে পুরসভাকে না জানান তাহলে পৌরসভা কি করবে ।তাই মানুষকে নিজে থেকে সতর্ক ও সচেতন হতে হবে, এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।


এর পাশাপাশি তিনি প্রতিবাদ জানিয়েছেন বিজেপির অর্জুন সিং পশ্চিমবঙ্গের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছেন। তিনি চাইছেন তার মাসেল পাওয়ার দিয়ে সবকিছু জয় করতে। এক্ষেত্রে ফিরহাদ হাকিম মনে করিয়ে দিয়েছেন এটা এমপি বা ইউ পি নয় যে মাসেল পাওয়ার দিয়ে নিজের ক্ষমতা দেখানো যায়। এটা রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা ।এমন টাই জানিয়েছেন।  এখানে বাংলার সংস্কৃতি এবং কৃষ্টি রয়েছে যা নষ্ট করা চলবে না ।কেউ যদি মনে করে সব কিছুর ক্ষেত্রে বদলা নেবে তা এই বাংলায় সম্ভব নয় বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: