বিজ্ঞানী হতে চায় মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় সায়ন্তন গড়াই। বিজ্ঞানী হয়ে মানব জাতির উন্নয়নের লক্ষ্য তার। বাঁকুড়া জেলার ওন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সায়ন্তন। ৬৯৩ নং পেয়ে মেধা তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় সায়ন্তন। মেধা তালিকায় থাকবে এমন আশা করেছিল সে। দ্বিতীয় হয়ে উচ্ছসিত সায়ন্তন তার বাবা মা ও প্রতিবেশীরা। বাবা বিশ্বনাথ গড়াই হডরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মা প্রতিমা গড়াই গৃহবধূ। ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী সায়ন্তন। পড়াশুনার কোনো বাধা ধরা নিয়ম ছিলো না। তবে পড়তে বসলে সিলেবাস শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই মানসিকতা নিয়ে তার পড়াশুনা। তার এই সাফল্য এসেছে বাবা মা গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকদের জন্যই। পড়াশুনার সাথে গল্পের বই উপন্যাস পড়া তার খুব পছন্দের। ক্রিকেট খেলা সবথেকে প্রিয় সায়ন্তন এর। জীবনের লক্ষ্য বিজ্ঞানী হওয়ার।
মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সায়ন্তন হতে চায় বিজ্ঞানী

0 coment rios: