Friday, 17 July 2020

বাড়ি থেকে গামছায় মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক


দীর্ঘদিন ধরে সহবাসের পর বিয়ে করতে অস্বীকার। আর এই নিয়ে প্রতিবাদ করায় যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন।ঘটনার পর থেকে পলাতক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মানিকটোলার দুইশতবিঘি গ্রামে। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় অসহায় পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে সুবিচারের আশায়।



প্রতিবেশির সুবাদে স্থানীয় যুবক চন্দন মন্ডলের সঙ্গে যুবতির পরিচয় হয়। এরপর থেকে যুবতীর বাড়িতে অবাধ যাতায়াত শুরু হয় চন্দন মন্ডলের। যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় ও সহবাস করে। গত কয়েকদিন আগে হঠাৎ চন্দন মন্ডল মেয়েটির পরিবারের সদস্যদের অবর্তমানে জোর করে মুখে কাপড় গুঁজে তুলে নিয়ে যায়। ঘটনা জানতে পেয়ে ছেলের পরিবারের সদস্যরা যুবতী ও তার পরিবারকে গালিগালাজ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। আতঙ্কে লুকিয়ে থাকতে হচ্ছে পরিবারকে। ঘটনার পর থেকে পলাতক যুবক। বাধ্য হয়ে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবার। ওই যুবতী ও তার পরিবার যুবকের কঠোর শাস্তির দাবি করেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: