বাঁকুড়ার জঙ্গলমহলের বারিকুল থানার মুরকুম গ্রামের কাছে জঙ্গলে একশ দিনের কাজে মাটি খোঁড়ার সময় মিলল প্লাস্টিকের ক্যান ভর্তি বিস্ফোরক। একশো দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা এই ক্যান দেখতে পেয়ে সাথে সাথে নোডাল অফিসারকে খবর দিলে সেখান থেকে পুলিশকে ঘটনা জানানো হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থল পৌঁছে যায়। ঘিরে ফেলা হয় এলাকা। পৌঁছে যায় বম্ব স্কোয়াড টিম। ওই ক্যানের মধ্যে পাওয়া যায় বিস্ফোরক ও কার্তুজ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বারিকুলের জঙ্গলের কাছে এই বিস্ফোরক উদ্ধার হয়। এই এলাকা এক সময় মাওবাদীদের ডেরা ছিল।মাওবাদীদের স্কোয়াড টিম মাটির তলায় এই বিস্ফোরক সেই সময় পুঁতে রেখেছিল বলে মনে করছে পুলিশ। এবং এই এলাকায় আরও বিস্ফোরক পোঁতা আছে কিনা তা তল্লাশি করে দেখছে পুলিশ। এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
বাঁকুড়ার বারিকুলে প্লাস্টিকের ক্যান ভর্তি বিস্ফোরক উদ্ধার

0 coment rios: