Saturday, 11 July 2020

করোনা পজিটিভ, রেখার বাংলো সিল


এক নিরাপত্তারক্ষী করোনা পজিটিভ পরীক্ষিত হওয়ার জেরে বলিউড নায়িকা রেখার বাংলো সিল করল বৃহন্মুম্বই পুর নিগম। 
জানা গিয়েছে, রেখার বাংলো ‘স্প্রিং সি’-তে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মীর শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে। খবর পেয়ে শনিবার বাংলোটি পুরকর্তারা সিল করে দিয়েছেন।
শুধু তাই নয়, রেখার বাংলো চত্বরে করোনা হানার কারণে সংলগ্ন বান্দ্রা বাস স্ট্যান্ড-সহ গোটা এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে বৃহন্মুম্বই পুর নিগম।


রেখার এই বাংলোয় শিফ্ট অনুযায়ী দুই জন নিরাপত্তা রক্ষী কাজ করেন বলে খবর। তাঁদেরই একজনের দেহে করোনা সংক্রমণ ঘটেছে। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্য এবং বাংলোর অন্যান্য কর্মীদের শরীরে সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। দেখা যায়নি কোনও কোভিড উপসর্গও। 
অতিমারীর হানা এর আগে বলিউডের একাধিক সদস্যের বাড়িতেই দেখা দিয়েছে। কিছু দিন আগে অভিনেতা বনি কাপুরের বাড়িতে তিন কর্মীর দেহে সংক্রমণের প্রমাণ মেলে। তবে তাঁর পরিবারের কোনও সদস্য এখনও পর্যন্ত আক্রান্ত হননি বলে জানা গিয়েছে। 
একই ভাবে, অভিনেতা আমির খানের বাড়িতে সাত জন কর্মী কোভিড পজিটিভ ধরা পড়লেও বাড়ির অন্য সদস্যেরা সুস্থ আছেন বলেই খবর। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: