পুজোর জন্য নদী থেকে জল আনতে গিয়ে ভরা বর্ষার দামোদরে তলিয়ে গেল চার কিশোর। ঘটনাটি ঘটেছে অন্ডালের কুটির ডাঙ্গা ঘাটে।
স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা এই কিশোররা সোমবার পুজোর জন্য জল আনতে গেছিল দামোদরে।তলিয়ে যাওয়া চার বন্ধুরা হল সব্যসাচী মুখার্জী , রাহুল মান্ডি , শিবু দাস ও সৌরভ মন্ডল । এদের সবারই বয়স ১৮র আশেপাশে বলে জানা গেছে।
ঘটনাস্থলে ডিএমজির উদ্ধার কারি দল পৌঁছিয়ে উদ্ধারকার্য শুরু করলে সৌরভ মন্ডলের মৃতদেহ উদ্ধার হয়।ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।




0 coment rios: