সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে বৃহস্পতিবার ।ছাড় রয়েছে জরুরি পরিষেবা ক্ষেত্র গুলিতে। এরই মধ্যে পুলিশের বাধার অভিযোগ করল একজন দুধ বিক্রেতা। ঘটনাটি ঘটে হলদিয়ার টাউনশিপে।ঘটনার প্রতিবাদে ওই দুধ বিক্রেতা রাস্তায় ফেলে দেয় কয়েক হাজার টাকার দুধের প্যাকেট।
টাউশিপের এক দুধ বিক্রেতা বৃহস্পতিবার সকালে দোকান খুলে দুধ বিক্রি করছিল। বিক্রেতার অভিযোগ সেই সময় হলদিয়া থানার পুলিশ যায় এবং দোকান বন্ধ করে দুধ বিক্রি করতে নিষেধ করে তাকে। বিক্রেতার আরো অভিযোগ কয়েক হাজার টাকার দুধ তিনি কি করবে একথা পুলিশ কে জানালে পুলিশ। পুলিশ নাকি জানায় সব দুধ রাস্তায় ফেলে দিতে। আর সেই জন্য নাকি দোকানের মালিক রাস্তার মাঝে দুধের প্যাকেট ফেলে প্রতিবাদ জানায়।



0 coment rios: