Wednesday, 22 July 2020

কীটনাশক খেয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র



কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া গ্রামে ।বছর সতেরোর সুমন ভোঁজ গোসাবা আমতলী বিটিসি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের মেধাবী এবং ভাল ছাত্র বলে পরিচিত ছিলো সুমন। লকডাউনের কারণে বিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং সে বাড়িতে ফিরে আসে। তার বাবা ভুতু ভোঁজ তার একটি মেছোভেরি ছিল আমফানঝড়ে মেছো ভেরি এবং বাড়ি ঘর তছনছ হয়ে যায় , সরকারি তরফ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি তারা। তারপর রীতিমতো অভাব-অনটনে দিন কাটে তাদের।



 মঙ্গলবার দুপুরে সকলের সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া সেরে ঘরে ঘুমাতে যান সুমন তারপর ঘরের দরজা বন্ধ করে দেন বিকেলে ঘুম না ভাঙ্গায় ডাকাডাকি করতে থাকে পরিবারের লোকজন সাড়া না মেলায় হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে সুমনের মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনায় উচিলদহ ভাঙাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাড়োয়া থানার পুলিশ । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ পাশাপাশি প্রেমঘটিত ব্যাপার নাকি অভাব-অনটনের ব্যাপার পুরোটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ  মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: