বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৈরি হল সেফহোম। বারাসাত পৌরসভার উদ্যোগে 30 টি বেড দিয়ে কাজ শুরু হল বৃহস্পতিবার থেকে। পরে আরো কুড়িটি বেড সংযোজিত করে মোট 50 বেডের সেফহোম তৈরি করা হবে। যারা করোনা ভাইরাস সংক্রমিত অথচ উপসর্গ প্রকাশ পাচ্ছেনা তাদের কেই এখানে রাখা হবে।
বিশেষ করে যাদের বাড়িতে পরিবারের লোক সংখ্যা বেশি এবং থাকার জায়গা কম তারা এই সেফ হোমে থাকার সুযোগ পাবেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিনা পয়সায় চিকিৎসা সবটাই মিলবে সেফ হোমে থাকা আবাসিকদের। পুরুষ ও মহিলাদের ঢাকার পৃথক পৃথক ব্যবস্থা করা হয়েছে।
পুরসভার প্রশাসন বোর্ডের স্বাস্থ্য বিষয়ক দপ্তর এর সদস্য চম্পা দাস জানান যেভাবে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে তাতে পুরসভার এই উদ্যোগকে সব রাজনৈতিক দলের নেতারা স্বাগত জানিয়েছেন।



0 coment rios: