Friday, 17 July 2020

Lic র টাকা প্রতারণা ও অপহরণের অভিযোগ


বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লক এর সোনাপুকুর শংকরপুর অঞ্চলের বাগানআটি গ্রামের বাহান্ন বছরের হাসেম মোল্লা, তার স্ত্রী মনোয়ারা বিবি। দুই বছর আগে আগুনে পুড়ে মারা যায় তার স্ত্রী। স্ত্রীর নামে এলআইসি বীমা ছিল কুড়ি লক্ষ টাকা । ম্যাচুরিটি হত সেই টাকা ফেরত নেওয়ার জন্য তিনি  নিউটনের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন সেখানে অমিত ব্যানার্জি বিশ্বজিৎ ঘোষ এবং নেহা সেন নামে তিন জনের সঙ্গে পরিচিত হন । তারা তাকে কুড়ি লক্ষ টাকা পাইয়ে দেবে বলেন। এই বলে ধাপে ধাপে প্রায় দশ লক্ষাধিক টাকা গ্রাহকের কাছ থেকে নেন ।


অবশেষে সেই টাকা ম্যাচুরিটি টাইম আসলে টেলিফোনের মাধ্যমে পনের জুলাই বুধবার দিন হাসেম মোল্লা কে ডাকেন ।এবং বলেন আপনার পাওনা টাকা এবং এলআইসি টাকা ফেরত নিয়ে যান। সেখানে গিয়েই ঘটে বিপত্তি সেখানে ওই ব্যক্তিকে তারা আটকে রাখে এবং তাকে খুনের হুমকি দেয় বলে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তির পরিবার ।


গত তিনদিন ধরে অপহরণ হয়েছেন বলে অভিযোগ পরিবারের।অপহরণের অগ্নিযুগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি এর পেছনে কোন বড়োসড়ো প্রতারণা চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ । ঔ ব্যক্তির দুই সন্তান ,কন‍্যা আঠেরো বছরের জেসমিনা খাতুন এবং তেরো বছরের পুত্র রেজানুর রহমান  রয়েছে। ঘটনায় পরিবারের লোক আতঙ্কে রয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: