Friday, 10 July 2020

বারাসাতে কোভিড হাসপাতালের সিদ্ধান্তের বিরুদ্ধে বামফ্রন্টের বিক্ষোভ (ভিডিও)


উত্তর 24 পরগনা জেলার বারাসাতের চাঁপাডালি তে  একটি বেসরকারি নার্সিং হোম কে কোভিড  হাসপাতাল ঘোষণা করার পর থেকেই উত্তেজনা ছড়ায়। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নামে স্থানীয় মানুষ। পরে বামফ্রন্টের তরফেও এই বেসরকারি নার্সিং হোম এর সামনে বিক্ষোভ দেখানো হয়।

এলাকার সকলের দাবি অবিলম্বে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই নার্সিংহোম কে করোনা চিকিৎসার জন্য নির্বাচিত করা হাসপাতালের নামের লিস্ট থেকে নাম বাতিল করতে হবে। নার্সিংহোম লাগোয়া তিন পাশে চারটি আবাসন রয়েছে। এই আবাসন গুলিতে প্রায় 32 টি পরিবার রয়েছে। এই আবাসন গুলি নার্সিংহোমের দেয়াল ঘেষে তৈরি  হওয়াতে করণা সংক্রমণের আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।



ফরোয়ার্ড ব্লকের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় এর অভিযোগ যশোর রোড লাগোয়া এই নার্সিংহোম টি বারাসাত ও তার আশেপাশের অঞ্চলের সাধারণ রোগীদের জন্য ছাড় দেয়া হোক। এছাড়াও এই অঞ্চলটি অত্যন্ত জনবহুল এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা। করোনা রোগ অত্যন্ত সংক্রমিত তাই সরকার পুনর্বিবেচনা করে অন্যত্র করোনা হাসপাতাল তৈরি করুক।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: