সোমবার, ক্যারিবিয়ান সাগরের আরুবা দ্বীপের কাছে সমুদ্রে একটি ডাচ সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে বলে জানা গেছে। হেলিকপ্টারে ঐদিন মোট চার জন ব্যক্তি ছিলেন। উপকূলবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল হেলিকপ্টারটি। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটে সে কথা জানাতে পারেনি কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় পাইলটসহ দুইজনের মৃ-ত্যু হয়েছে বলে জানিয়েছে ডাচ প্রতিরক্ষামন্ত্রক।
দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গেছে, সোমবার পাইলট সহ মোট চারজন হেলিকপ্টারে করে আরুবা দ্বীপের উপকূলবর্তী অঞ্চলে নজরদারি চালাচ্ছিলেন। উপকূল থেকে প্রায় ১২.৫ কিলোমিটার দূরে আচমকাই সমুদ্রে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ঘটনাস্থলে মৃ-ত্যু হয়েছে পাইলটসহ দুজনের। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি, মৃ-তের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়েছেন।
আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের জানিয়েছেন, মৃ-ত পাইলটের নাম ক্রিস্টিন মার্টেনস। বয়স ছিল ৩৪ বছর। অপর এক সামরিক কর্মী ছিলেন ট্যাকটিকাল কো-অর্ডিনেটর এরউইন ওয়ার্নিস। তার বয়স ছিল ৩৩ বছর। বাকি দুজনের আ’ঘা’ত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন রব বাউয়ের। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই ঘটনার ত’দন্ত শুরু হয়ে গেছে। পাশাপাশি, ডাচ এনএইচ ৯০এর বাকি হেলিকপ্টারগুলির উড়ান আপাতত বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।


0 coment rios: