Thursday, 23 July 2020

সকাল থেকেই বারাসাতে পুলিশের নাকা চেকিং(ভিডিও)


রাজ্য সরকারের ডাকা লকডাউন ঘিরে বারাসাত শহরে সকাল থেকেই দেখা গেল পুলিশি তৎপরতা। সামান্য দু একটি গাড়ি রাস্তায় দেখা মিললেও সেই সব গাড়ি রাস্তায় বের হওয়ার  কারন দেখাতে হচ্ছে পুলিশকে এমনই চিত্র দেখা গেল বারাসাতে। বেগতিক দেখলেই তাদের আটকানো হচ্ছে। অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে।


পুলিশের  এই তৎপরতা ক্ষতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন খোদ বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এদিন তিনি জানান, পুলিশ কঠোর ভাবে লকডাউন পালন করতে প্রস্তুত। আইন ভাঙলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্টান্ড এলোন দোকানের ক্ষেত্রে তিনি বলেন, রাজ্য সরকারের ডাকা এই লকডাউনে ওই আইন কর্যকর নয়। তবে বারাসাত পুরসভার ডাকা লকডাউনের ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে পুলিশ আইনের অন্য পন্থা নেবে। তবে এদিন সকাল থেকে বারাসাত শহর সম্পূর্ণ লকডাউনের আবহেই রয়েছে। ওষুধের দোকান ব্যাতিত বন্ধ রয়েছে দোকানপাট সহ সব কিছুই।।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: