।।সুন্দরবনের ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা দিতে হবে বামফ্রন্টের স্মারকলিপি বিডিওর কাছে।।
পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ,আমফানের ক্ষতিগ্রস্ত নিয়ে বিজেপি ও তৃণমূল রাজনৈতিক করেছে প্রতিবাদে
বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি বামফ্রন্টের। হিঙ্গলগঞ্জ এর কয়েকশো আদিবাসী এসসি এসটি সমন্বয় মানুষকে সঙ্গে নিয়ে দলীয় পতাকা হাতে করে মিছিল করে বিডিও অফিসের সামনে পথসভা ও বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন সিপিএম।
উত্তর 24 পরগনা সিপিএমের জেলা কমিটির সদস্য শ্রীদীপ রায় চৌধুরী, হিঙ্গলগঞ্জ সিপিএম নেতা আনন্দ মণ্ডল নেতৃত্বে এক বিশাল মিছিল করে স্মারকলিপি জমা দেন। সিপিএম-এ দিন মঙ্গলবার দুপুর বেলা হিঙ্গলগঞ্জ এর বিডিও সৌম্য ঘোষ এর কাছে আমফানের প্রকৃত ক্ষতিগ্রস্ত দের সঠিক তালিকার দাবিতে স্মারকলিপি দেন। এবং বলেন রাজ্যের আমফানের ক্ষতিগ্রস্ত দের সঠিক তালিকা দপ্তরে টাঙ্গাতে হবে ।পাশাপাশি ক্ষতিপূরণ নিয়ে দ্বিচারিতা হচ্ছে ।এছাড়াও কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিক ও করোনা সংক্রান্ত বিষয়ে রাজ্যের জন্য কিছুই করেনি। পাশাপাশি এদিন বলেন গরীবদের পরিবারের প্রতি মাসে একাউন্টের সাড়ে সাত হাজার টাকা করে ভাতা দিতে হবে। এই দাবিতে একটি পথসভা করেন বিডি অফিসের সামনে।তারপরে স্মারকলিপি জমা দেন।


0 coment rios: