Wednesday, 15 July 2020

দলীয় বিধায়কের রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবিতে সল্টলেকে বিজেপির বিক্ষোভ, তুমুল উত্তেজনা



বুধবার হেমতাবাদে বিজেপির বিধায়ক খুনের প্রতিবাদে বিধাননগর পুলিশ কমিশনারেট এর সামনে বিক্ষোভ দেখাতে আসে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু সল্টলেক আমূল আইল্যান্ডে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, সব্যসাচী দত্ত।


উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপির বিধায়ক খুন হয়নি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তে এমনই রিপোর্ট দিয়েছে পুলিশ। যদিও বিজেপির দাবি বিধায়ককে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে।



বিধায়ক খুনের তদন্তের  দাবিতে বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাতে আসার সময় সল্টলেক আমূল আইল্যান্ডে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। আগে থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেট এর সামনের রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়। প্রায় এক ঘন্টা বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: