অমাবস্যার কোটালে প্রবল জলোচ্ছ্বাস দেখা গেল দীঘার সমুদ্র সৈকতে। ক'দিন ধরে আকাশের মুখ ভার তার উপর সকাল সকালই জোয়ার শুরু হওয়ায় সমুদ্রে দেখা গেল জলোচ্ছ্বাস। করোনা আবহে দীঘা প্রায় শুনশান। রয়েছে হাতেগোনা মাত্র কয়েক জন পর্যটক ।
যদিও পর্যটক সংখ্যা কম তবুও সমুদ্র তীরবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন থেকে লুনিয়ারা। অমাবস্যায় কোটাল ও আবহাওয়া মেঘলা থাকায় ঝিরঝিরিয়ে বৃষ্টি চলছে সমুদ্র উপকূলে। দীঘায় আসা পর্যটকেরা লক ডাউনে এরকম ফাঁকা দীঘা পেয়ে খুশি।


0 coment rios: