Monday, 27 July 2020

করোনা রোগীর মৃতদেহ দাহ নিয়ে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ জনতার(ভিডিও)


করোনার রোগীর মৃতদেহ দাহ নিয়ে উত্তেজনা ছড়ালো
হুগলীর বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে পুলিশি প্রহরায় করোনা আক্রান্ত এক রোগীর দেহ দাহ করাকে কেন্দ্র করে শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গন্ধেশ্বরী ঘাটে মাঝে মধ্যেই রাতের দিকে করোনা আক্রান্ত রোগীর দেহ এনে দাহ করা হচ্ছে। তাদের দাবি জনবসতিপূর্ণ ওই এলাকায় করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা যাবেনা।

 পুলিশ কর্মীদের এ দিন কয়েক ঘন্টা আটকে রেখে  বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের বারবার বুঝিয়েও কোনো ফল না হওয়ায় রাতের দিকে বাড়তি পুলিশ ফোর্স নিয়ে আসা হয় এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ শুরু করে পুলিশ। পরে পুলিশি প্রহরায় দাহ করা হয় দেহটি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: