Monday, 20 July 2020

গুরুতর অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, ভর্তি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে





গুরুতর অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। রবিবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন শিল্পী। গায়িকার স্বামী প্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন নির্মলা মিশ্র। হাসপাতাল সূত্রে খবর তাঁর স্ট্রোক হয়েছে,পাশাপাশি নিউমোনিয়াতে আক্রান্ত তিনি। আপতত ডাক্তার কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিত্সা চলছে তাঁর। করা হয়েছে করোনা পরীক্ষাও। গত বছর তাঁর পেটে আলসারও ধরা পড়ে বলে খবর।তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই আশাব্যঞ্জক নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিত্সকরা। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৮২ বছর বয়সী এই গায়িকাকে।

 দীর্ঘদিন ধরে অসুস্থতা সত্ত্বেও গানের শো চালিয়ে গিয়েছেন তিনি কারণ গানে ছিল তার বাঁচার অক্সিজেন। বছর তিনেক আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিল্পী।সেই সময় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবার নতুন করে তাঁর অসুস্থতার খবর সামনে আসায় চিন্তায় তাঁর অনুরাগীরা। প্রবীণ শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: