Monday, 13 July 2020

বাইপাসের ধারে কলকাতা পৌরসভার ৪০০ বেডের ‘সেফ হাউস’


রাজ্যের করোনা মানচিত্রে কলকাতার অবস্থা উদ্বেগজনক। ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। করোনা আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক নয়, তাঁদের নিরাপদ জায়গায় রেখে এ বার চিকিৎসা করাতে তৎপর হল কলকাতা পুরসভা। বিশেষ করে যাঁরা করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতে থাকতে চাইছেন না অথচ সঙ্কটজনকও নন, তাঁদের হাসপাতালে ভর্তি না করে, ‘সেফ হাউস’-এ রাখা হবে। সেখানে অবশ্য হাসপাতালের মতো সব রকমের সুবিধাও থাকবে।

ইএম বাইপাস লাগোয়া আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের পিছনে ওই ‘সেফ হাউস’-এ আপাতত ৪০০ জন থাকার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তা ১ হাজার বেডে পরিণত করা হবে। শহরের আরও একটি জায়গাতেও এমন ‘সেফ হাউস’ করা হবে।
   
                           
সোমবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ, কো-অর্ডিনেটর তথা বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন ওই ‘সেফ হাউস’ পরিদর্শন করেন। সেখানে কী ধরনের সুবিধা রয়েছে, করোনা আক্রান্ত রোগীদের রাখা যাবে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: