নদিয়ার মায়াপুরের তারিণীপুর বিরাজ প্রভুরঘাট থেকে রবিবার সন্ধ্যায় আট জুয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ তারা জুয়া খেলছিল নৌকার মধ্যেই।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ঊনআশি হাজার টাকা, আটটি মোবাইল ফোন এবং রান্নার সরঞ্জাম।
রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বিদিশা কালিতার নেতৃত্বে পুলিশ বাহিনী হানা দেয় মায়াপুরের তারিণীপুরের বিরাজ প্রভুরঘাটে সেখানে নৌকার মধ্যে জুয়া খেলছিল আটজন। ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কারও বাড়ি কৃষ্ণনগর,কারো ধুবুলিয়া, কার বা বাড়ি স্বরূপগঞ্জে। সোমবার ধৃতদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

0 coment rios: