তিনদিনের জন্য বন্ধ হয়ে গেল মালদা জেলার ইংরেজবাজার,পুরাতন মালদা পুরভার সমস্ত বাজার দোকান ,যানবাহন। জেলায় একদিনে নতুন করে ৮৪জন আক্রান্তের খবর পাওয়া যায়। যার মধ্যে রয়েছে এডিএম এল আর,মানিকচক বিডিও সহ অনেকেই। প্রতিদিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলার জন্য জেলা প্রশাসন সমস্ত কিছু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শহরে প্রবেশের মূল জায়গা গুলি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু মাত্র জরুরী পরিসেবার জন্য সঠিক তথ্য দেখিয়ে শহরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বিনা কারনে ঘোরাঘুরি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। যদিও এদিন সকালে শহরের নেতাজী পৌরবাজার,চিত্তরঞ্জন,গৌড় রোড,সদরঘাট, আজাহারুদ্দিন,মঙ্গলবাড়ি পৌরবাজার গুলিতে অন্য দিনের মতো যেভাবে ক্রেতার ভিড় দেখা যায় তা নেই বললেই চলে ।
মালদায় বন্ধ দোকানপাট ,সবজি বাজারে নেই ক্রেতার দেখা

0 coment rios: