তিন দিনের জেলা সফর শেষে কলকাতায় ফিরে প্রতিদিনের মতো এদিনও নিউটাউনের ইকোপার্ক এ প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানে তিনি অভিষেক ব্যানার্জীর ভার্চুয়াল সভা কে কটাক্ষ করে বলেন চার মাস পরে খোকাবাবুর প্রত্যাবর্তন হলো। মুখ্যসচিবের করোনা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করা প্রসঙ্গে উদ্বিগ্ন দিলীপ ঘোষ তিনি বলেন পশ্চিমবঙ্গগ এখন করোনা হাবে পরিণত হয়েছে। ফেব্রুয়ারি মাসে যখন মোদীজি বলছিলেন করোনা নিয়ে তখন দিদি হাসছিলেন। তিনি ভেবেছিলেন মোদীজি হয়তো দিল্লি দাঙ্গা থেকে দৃষ্টি সরাবার জন্যই এ কথা বলেছেন, এখন তিনি বুঝতে পারছেন করোনা কতটা ক্ষতিকারক।তিনি আরো বলেন যে কেরল ছিল সিপিএমের প্রচার। আসলে কাজ করে দেখিয়েছে বিহার উত্তর প্রদেশ।
বিজেপি সংসদ অর্জুন সিং এর উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন অর্জুন সিং কে খুন করতে পাঠানো হয়েছে।বিনা ওয়ারেন্টে তাকে এবং তার পরিবারকে অযথা হেনস্তা করা হচ্ছে।তিনি বলেন যে পুলিশ অফিসার কে পাঠানো হয়েছে তাকে অর্জুন সিং এর সুপারি দিয়ে পাঠানো হয়েছে। পুলিশ অফিসার অর্জুন সিং কে হুমকি দিচ্ছেন। একজন জনপ্রতিনিধি যিনি জনসাধারণের ভোটে নির্বাচিত তাকে এভাবে হেনস্থা করা যায়না এ কথা তিনি বলেন।


0 coment rios: