হাওড়ায় এবার পুলিশ কর্মীর মৃত্যু করোনাতে।গৌতম পট্টনায়ক(৪৭) নামে চ্যাটার্জিহাট থানার ওই সাব ইন্সপেক্টর আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
হাওড়া পুলিশ কমিশনারেটে এই প্রথম কোনো পুলিশ কর্মীর মৃত্যু হল।গত পাঁচদিন আগে শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে।এরপর তিনি জোর করে হাসপাতাল থেকে চলে আসেন।অসুস্থতা না কাটায় বাড়ির লোকজন তমলুকে একটি হাসপাতালে নিয়ে যান।কিন্তু সেখানেও থাকতে চাননি গৌতম বাবু।আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করা হয় তিনদিন আগে।এখানে করোনা পজিটিভ ধরা পড়ে।আজ সকালে তার মৃত্যু হয়।চ্যাটার্জি হাট থানার আরও একজন সাব ইনস্পেক্টর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।কমিশনারেট এলাকায় এখন পর্যন্ত একশ সাত জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।


0 coment rios: