ডাকাতির ছক বানচাল করে দশ জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ ।পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর কাছে আসে নিউটাউনের সিটি সেন্টার এর সামনে ভোলার মাঠে ১০-১২ জন জড়ো হয়েছে। সেই মতো ইকোপার্ক থানার পুলিশ সেখানে হানা দেয়। ওই জায়গা থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, লোহার রড, ছুরি, হাতুড়ি সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়। ধৃতদের বাড়ি দমদম, বেলেঘাটা এবং নিউটাউন এলাকায়। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।
ডাকাতির ছক বানচাল করে পুলিশের জালে ধৃত দশ (ভিডিও)

0 coment rios: