করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে বলে বারাসাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চায়ের দোকান পান বিড়ি সিগারেটের দোকান খাবার হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ করে দিল পুলিশ। চায়ের দোকানে ভিড় হচ্ছে বলে চায়ের দোকান বন্ধ, খাবারের দোকানে ভিড় হচ্ছে বলে খাবারের দোকান বন্ধ করে দেয়া হয়েছে অথচ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত রেল স্টেশন এর 5 নম্বর প্লাটফর্মে প্রতিবাদ সভা হচ্ছে শতাধিক কর্মী সমর্থক ও জনপ্রতিনিধিদের সমাগম করে। একই জায়গায় দুই নিয়ম দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কণ্ঠে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে। কিন্তু তার নিজের দলের শীর্ষ নেতারা তো তার নির্দেশ মানছেন না। তাহলে শাসক দলের ক্ষেত্রে এই ছাড় কেন উঠেছে শাসকদলের প্রতি পুলিশ প্রশাসনের তরফ পাতিত্তের । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা সঙ্গে কোনো রকম অনিয়মের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবী করেছেন। এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি।


0 coment rios: