Friday, 10 July 2020

টিটাগড়ের উড়ান পাড়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কলেজ ছাত্রের




দুস্কৃতিরা গুলিতে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের উড়ান পাড়া এলাকায়।










 মৃত ছাত্রের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাত্রে তার নিজের বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে এক যুবকের সাথে গন্ডগোল হয়। পরবর্তীকালে ওই এলাকারই যুবক ছোটু বাড়ির সামনে এসে রাস্তার উপরে তাকে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছোটু সেখান থেকে চম্পট দেয়। এরপর তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছোটুর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ছোটুর খোঁজ শুরু করেছে পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: