বিডিও কে নিজের ভাড়া বাড়িতে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও সুরশ্রী পাল তিনি ভাড়া থাকেন আরামবাগ ১৪ নম্বর ওয়ার্ডে । গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় তারই জেরে আতঙ্ক ছড়ায় আরামবাগ চৌদ্দও নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে।
আজ দুপুরে বিডিও যখন নিজের ভাড়া বাড়িতে ঢুকতে যান। সেই সময় স্থানীয় বাসিন্দারা ওই বিডিও কে বাড়িতে ঢুকতে বাধা দেন। তাদের দাবি বিডিও আগে করোনা পরীক্ষা করাক
তারপর বাড়িতে ঢুকতে পারবেন। ইতিমধ্যে খবর যায় আরামবাগ থানার।এরপর আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় বিডিওকে বাধা দেওয়ার অপরাধে পাঁচ জন কে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বাড়ি ঢুকতে পারেন বিডিও।


0 coment rios: