Monday, 20 July 2020

মাস্ক পরুণ করোনা দূর করুন, লালবাজারে ক্যাম্পেইন কলকাতা পুলিশের


 কলকাতা পুলিশের তরফ থেকে লালবাজারে আয়োজন করা হলো মাস্ক পড়ুন,করোনা  দূর করুন ক্যাম্পেন। লালবাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ।তিনি বলেন করোনা আবহে এই কঠিন পরিস্থিতিতেও অনেক মানুষ মাস্ক ব্যবহার করছেন না । কেউ হয়তো গলার মধ্যে মাস্ক  ঝুলিয়ে রেখেছেন বা কেউ পকেটে পুরে রেখেছেন ।কিন্তু ব্যবহার করছেন না ।এরকম করলে চলবে না। প্রতিটি মানুষকে  মাস্ক ব্যবহার করতে হবে । ।এর জন্য সরকারি অনেক নিয়মাবলী রয়েছে ।যারা মাস্ক  ব্যবহার করবেন না বা করছেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে তিনি জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব এই প্রচার করতে হবে যাতে মানুষ আরো বেশি করে সচেতন হোন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: