ফের নার্সদের বিক্ষোভ দেখা গেল দক্ষিণ 24 পরগনার সাগর দত্ত হসপিটালে। এই হসপিটাল টিকে কোভিড হসপিটাল হিসাবে চিহ্নিত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেখানে ৫০০বেড থাকার কথা ছিল কিন্তু আপাতত 50 বেড নিয়ে শুরু হয়েছে কোভিড চিকিৎসা কেন্দ্র ।
পর্যাপ্ত পরিমাণে নার্স এবং ডাক্তার অভাবে অসুবিধায় পড়ছে নার্সরা ।একদিকে কোভিড পেসেন্ট অপরদিকে সাধারণ রোগীদের তাদেরই পরিষেবা দিতে হচ্ছে । এই নিয়ে গতকাল থেকে হসপিটালের নার্সরা বিক্ষোভ দেখায় সুপারের ঘরের সামনে। তাদের দাবি পর্যাপ্ত ডাক্তার ও নার্স দিতে হবে। তারা যেমন 24 ঘন্টা ডিউটি দিচ্ছে রোগীর সাথে ডাক্তার ও জুনিয়র ডাক্তার দের ও থাকতে হবে।একজন দুজন দিয়ে সমস্ত ওয়ার্ড দেখা তাদের পক্ষে সম্ভব নয় ।
নার্সদের অভিযোগ তাদের পর্যাপ্ত পরিমাণ ড্রেস নেই, মাস্ক নেই, এ বিষয়ে সুপার তাদের দাবী শুনে স্বাস্থ্য দপ্তরে বিষয়টি জানাবেন বলেছিলেন। কিন্তু কোনো সুরাহা হয় না,সেই পরিপ্রেক্ষিতে আজ টানা আড়াই ঘন্টা ডি এইচ এস নার্সিং স্মৃতি কণা মানি বৈঠক করেন হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় 7 দিনের মধ্যে নার্সদের সমস্ত দাবি পূরণ করা হবে।নার্সিং এর কাজে প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাবে এরকম আশ্বাস দিলে কর্তব্যরত নার্সরা তাদের আন্দোলন তুলে নেন।

0 coment rios: