Friday, 10 July 2020

মশা নিধনে মধ্যমগ্রাম পৌরসভা এলাকার নর্দমায় ছাড়া হচ্ছে গাপ্পি মাছ (ভিডিও)


ডেঙ্গু মোকাবিলায় উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড গুলিতে ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। শুক্রবার সকাল থেকেই এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করছে পুরসভার কর্মচারীরা। ড্রেনের জমা জলে যদি কোন মশার লার্ভা থাকে তাহলে গাপ্পি মাছ সেই লার্ভাকে খেয়ে নেয়। ফলে মশার জন্ম হতে দেয় না ড্রেনের জমা জলে। শুক্রবার মধ্যমগ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় ড্রেনে ছাড়া হয় কয়েক হাজার গাপ্পি মাছের চারা। মধ্যম পৌরসভার প্রশাসক ও মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ জানান পৌরসভার তরফে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ গোটা জুলাই মাস ধরে চলবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: