Saturday, 18 July 2020

মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে

শনিবার ভোর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উপর গলসিতে। বর্ধমান থেকে দুর্গাপুর গামী  একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্গাপুরগামী অপর একটি চারচাকা গাড়ির উপর।মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে।  দুর্ঘটনাটি ঘটে গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝমাঝি জায়গায় । চোদ্দচাকা গ্যাস ট্যাঙ্কার টি নিয়ন্ত্রণ হারিয়ে  চারচাকা গাড়িটিকে চাপা দেয়।ট্যাঙ্কারের নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে  যায় চারচাকা গাড়িটি। ট্যঙ্কারের নিচে চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় গাড়ির ড্রাইভার ও এক আরোহীর।মৃতদের পরিচয়এখনো জানা যায়নি।


দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে হাইড্রাক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যাওয়া গাড়িটি বের করে। উদ্ধার করা হয় দুটি মৃতদেহ।দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘন্টাখানেক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: