তিনদিনের জেলা সফরে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তিনি জানান, আজকে বীরভূম জেলা দিয়ে সফর শুরু করব তারপর আসানসোল যাব। কাল বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া যাবো। তারপরের দিন ঝারগ্রাম হয়ে মেদিনীপুর যাব। তার মধ্যে দুটো কোর্টে কেস আছে। দোড়াইপুর কোর্টে কেস আছে। কাঁথি কোর্টে কেস আছে।সেটা জামিন নিতে হবে। অনেকসময় জানি না কোথায় কোথায় কেস করে দেওয়া হয়। ওয়ারেন্ট বের হয় শবন আসে তখন জানতে পারি। কোর্টের কেসও হয়ে যাবে, সংগঠনের কাজও হয়ে যাবে। যেখানে যাবো জেলার টিমের সঙ্গে বসব। প্রায় অনেকদিন দেখা হয়নি। তিন চার মাস বের হয়নি। কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। কর্মীরা কাজ করছেন, রিস্ক নিয়ে কাজ করছেন। তারা চাপের মধ্যেও কাজ করছেন। তাদের উৎসাহ দেওয়া। সাহস দেওয়া। সেইজন্য বিশেষ ভাবে যাচ্ছি। অনেকদিন পর কর্মীদের মুখোমুখি হওয়ার জন্য।
রাজনীতিতে হিংসা পশ্চিম বাংলায় প্রথম থেকেই ছিল। যেদিন থেকে কমিউনিস্টরা ছিল, এসেছে এখানে, হিংসা বেড়েছে। যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল ত্রিপুরা,কেরল, বাংলা সব জায়গায়। এখন টিএমসি যত আন পপুলার হচ্ছে। মানুষ যত সরে যাচ্ছে তত ভয়ের পরিবেশ তৈরি করছে। তত হিংসা ছড়াচ্ছে। এটা যত ইলেকশন আসবে তত বাড়বে। যেখানে ইচ্ছা যেতে পারেন। ওনারা রাষ্ট্র সংঘের কথা বলেন ওখানেও যেতে পারেন। ভারতবর্ষের এবং পশ্চিম বাংলার সাধারণ মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবেন। শুধু কথা বললেই হবে না। যদি সত্যিই দুর্নীতি মুক্ত করতে চান। যে নেতারা এখনও নিজেকে সৎ মনে করেন, যারা বাংলার রাজনীতিকে দুর্নীতিকে মুক্ত করতে চান, তাদেরকে হয় পার্টির মধ্যে আওয়াজ তুলতে হবে। আন্দোলন করতে হবে। অন্যায়ের বিরোধিতা করতে হবে। আর না হয় বেরিয়ে এসে বিরোধিতা করতে হবে। চোরেদের সঙ্গে থেকে চোরেদের বিরোধিতা করা সম্ভব নয়।


0 coment rios: