Tuesday, 28 July 2020

ব্রিজ ভেঙে কলা বোঝাই ট্রাক পড়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে

জলপাইগুরির উদলা বাড়িতে বাগরাকোট রাজ্য সড়কে কলা বোঝাই একটি ছোট ট্রাক আচমকা ব্রিজের তলায় ঢুকে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর-পূর্বাঞ্চলরাজ্যগুলির সঙ্গে।
ভোর সাড়ে ছয় টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।একটি কলা বোঝাই ছোটো ট্রাক ব্রীজ পার করার সময় ব্রীজ ভেঙে নীচে পরে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন দুজন । ব্রীজ ভাঙ্গর ফলে আসাম ত্রিপুরা ও এ রাজ্যের বহু পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে ব্রিজের দুই পাড়ে।
প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় উদ্ধার কাজ শুরু হতে ঘন্টা তিনেক দেরী হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও পূর্ত ও সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: